1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, নীতিগত সিদ্ধান্ত সরকারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ঐতিহাসিক অগ্রগতি, প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও

মাগুরায় স্ত্রীর হাতে স্বামী খুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

মাগুরা শহরের নতুন বাজার সাহা পাড়া এলাকায় স্ত্রীর ছুরিকাঘাতে লাভলু দাস (৩৫) নামের এক সেলুনের নাপিত খুন হয়েছেন।

ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) বিশ্বজিৎ বিশ্বাস বলেন, সকালে ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলু দাসের মৃত্যু হয়।

রোববার (২৩ জুলাই) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান। অভিযুক্ত স্ত্রী স্মৃতি দাস আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে ,পরিবারিক কলহের জের ধরে স্ত্রী স্মৃতি দাসের ছুরিকাঘাতে এ খুনের ঘটনা ঘটেছে। আহত স্মৃতি দাস বর্তমানে ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক আছে। এ দম্পতি শহরের নতুন বাজার সাহাপাড়ায় বশির উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে পবিবারিক কলহের জের ধরে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত চলছে। স্মৃতি দাস নিহতের দ্বিতীয় স্ত্রী।

নিহত লাভলু দাসের প্রথম স্ত্রী লক্ষ্মী দাস দুই সন্তান নিয়ে লাভলু দাসের নিজ বাড়ি শহরের নিজনান্দুয়ালী ঋষি পাড়ায় থাকেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিহতের প্রথম স্ত্রী লক্ষ্মী দাস অভিযোগ করেছেন, দ্বিতীয় স্ত্রী স্মৃতি দাস তার স্বামীকে হত্যা করেছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )