ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একাধিক মাদক মামলার আসামি মো. মনজু মিয়াকে (৪০) শনিবার গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে। পুলিশ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মনজুকে শনিবার ভোরে উপজেলার বুধন্তী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে
চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে ৭ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে। শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গোপন সংবাদে শনিবার দুপুরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে
সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ট্রলার ডুবে নরসিংদীর সাত যুবক নিখোঁজ হয়েছেন। সম্প্রতি দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলার ডুবে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার রাতে তাদের নিখোঁজের খবর বাড়িতে পৌঁছলে পরিবারজুড়ে কান্নার রোল পড়ে। নিখোঁজ প্রত্যেকেই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা। পরিচয় পাওয়া নিখোঁজ সাত যুবক হলেন— বেলাব
নিজস্ব প্রতিবেদক: দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, স্বাধীণতা বিরোধীদের আস্ফালন রুখতে হবে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা আবার সক্রিয় হতে চায়। আর এই পরাজিত শক্তিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। তারা নির্বাচিত সরকারকে হটাতে চায়। স্বাধীনতা পক্ষের
চলতি বছর বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা এবং মৃত্যুহার গত ২২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অস্বাভাবিক এই মৃত্যুহার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এজন্য মশার বংশবিস্তারে দেশের অনুকূল পরিবেশকে দায়ী করেছে সংস্থাটি। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই কাউন্টিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এখনো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। দ্বীপটির কর্মকর্তারা এই নারকীয় পরিস্থিতির কারণ নির্ধারণের পাশাপাশি নিয়ন্ত্রণে আনার জোরালো প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলটি রাজ্যের ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন হাওয়াই
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যখন যেখানে দরকার সেখানেই থাকবে সরকার’-এ শ্লোগান বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি হচ্ছে স্মার্ট সিটিজেন। একমাত্র শিক্ষকরাই তাদের শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে পারেন। প্রতিমন্ত্রী
দলের কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছে আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ বর্ধিতসভায় তৃণমূল নেতাদের কথা শোনার পর এবার দলের কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন শেখ হাসিনা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ‘বিশেষ
প্রতি মাসে বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে আগস্ট মাসের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল রবিবার সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে চলতি মাসের পণ্য বিক্রি করবে টিসিবি। আজ শনিবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
দিনাজপুরের বীরগঞ্জে কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয় বলে জানান স্থানীয় চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম চৌধুরী। শুক্রবার বিকেলে বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামের তুলসীপুর কবরস্থানের ১১টি কবর থেকে কঙ্কাল চুরি হয়। মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম চৌধুরী জানান,
বাগেরহাটের মোরেলগঞ্জে মেরামতের অভাবে একটি কালভার্ট যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। টানা ৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এ কালভার্ট। এ কারণে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান, তিনটি মসজিদ ও স্থানীয় একটি বাজারে যাতায়াতকারীরা পড়েছেন চরম দুর্ভোগে। জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভাষান্দল ও হোগলপাতি গ্রামের মধ্যে সংযোগকারী কালভার্টটি ২০১০