জলদস্যু দল সাগরে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণ করছে, তাদের সঙ্গে ভূমির যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশ। শুক্রবার (২২ মার্চ) সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের নুগাল পুলিশ বিভাগের কমান্ডারের বরাত দিয়ে বিবিসি সোমালি এ খবর দিয়েছে। পুলিশ কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুউফ বলছেন, এমভি আবদুল্লাহ এখন
সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় ঢাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় টাঙ্গইল,
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্তে ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ শুক্রবার ভুটানের ‘পাসাখা স্থলবন্দর’ পরিদর্শন করেছেন। আজ সকালে পঞ্চগড় জেলার ‘বাংলাবান্ধা স্থলবন্দর’ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী স্থলবন্দর হয়ে ভুটানের ফুন্টসিলিং সীমান্ত পরিদর্শনে যান। প্রতিমন্ত্রী বাংলাবান্ধা স্থলবন্দরও পরিদর্শন করেন বলে আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভুটানের ফুন্টসিলিং সীমান্তে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান
দেশের ১০টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ
রংপুরে সাড়ে ৪ মাস পরে বৃষ্টির দেখা মিলেছে। এই বৃষ্টিতে জনমনে কিছুটা স্বস্তি এলে ক্ষেতের আলু, গম ও আমের মুকুল নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। বৃষ্টির ধারা অব্যাহত থাকলে এই তিনটি ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনটাই শঙ্কা করা হচ্ছে। জানা গেছে, গত বছরের নভেম্বর, ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বাংলাদেশ সফররত ইউএনডিপির শুভেচ্ছাদূত ও সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। বুধবার দুপুরে তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি ক্যাম্প -৪ এক্সটেনশনের ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাদ্য বিতরণের ই-ভাউচার সেন্টারে যান। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের
মোঃ হাবিবুল হাসান হাবিব, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে দূর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২০মার্চ) সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখায় কর্মরত নুরে আলম সিদ্দিকী ও
গত ১৬ বছর ধরে ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত ১৬ বছর ধরে জনগণের সমর্থনে নয়, ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতার সিংহাসনে টিকে আছে। আর এই টিকে থাকার
দেশের বিভিন্ন স্থানে তিনদিন নানা মাত্রায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস রয়েছে। সেই সঙ্গে হতে পারে বজ্রপাতও। বুধবার (২০ মার্চ)
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথিকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার আসামি অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা) ও বরখাস্ত হওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ জাকির হোসেন মাসুদকেও আগাম জামিন দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের