1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৮৩৭ টাকা দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, প্রকাশ্যেই চলছে দর-কষাকষি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় ইরানে ডলারের দাম ২৭ লাখ রিয়াল ছাড়াল, মুদ্রার রেকর্ড দরপতন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা

নীলফামারীতে সড়কে দূর্ঘটনায় নিহত দুই যাত্রী 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

মোঃ হাবিবুল হাসান হাবিব, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে দূর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২০মার্চ) সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখায় কর্মরত নুরে আলম সিদ্দিকী ও জলঢাকা উপজেলার মৎস্য অফিসের অফিস সহায়ক আবু তাহের। পুলিশ সুত্রে জানা যায়, চার জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি সৈয়দপুর শহর হইতে নীলফামারীর উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় সিএনজি চালিত অটোরিকশাটি নীলফামারী- সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা নামক স্থানে আসা মাত্র পিছন থেকে নীলফামারী গামী পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে দুইজন যাত্রী নিহত হন। নিহত আবু তাহের সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর এলাকার রিয়াজ উদ্দিনের পুত্র এবং নিহত নুরে আলম সিদ্দিকী নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের পুত্র। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। দূর্ঘটনা কবলিত সিএনজি থানায় নিয়ে আসা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )