বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ ২৪শে সেপ্টেম্বরে শেষ হবে। আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে একই শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আবারও গণমিছিল করতে যাচ্ছে বিএনপি। আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে। বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন দলের সিনিয়র