এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে যেন আরেকটা ভারত-পাকিস্তান যুদ্ধ দেখে ফেলল ক্রিকেট বিশ্ব। পাকিস্তানে গিয়ে ভারতের খেলতে না চাওয়া এবং তার জবাবে পিসিবির ভারত বিশ্বকাপ বয়কটের হুমকিতে টানা অনেকদিন ধরেই অস্থিরতা লেগে ছিল। যার কারণে ভেস্তে যেতে বসেছিল এবারের এশিয়া কাপ। অবশেষে এশিয়া কাপ নিয়ে জটিলতার অবসান ঘটল। পাকিস্তান
বিশ্বের এক নম্বর ইগা সোয়াতেক চ্যাম্পিয়ন হলেন ফরাসি ওপেনে। এই গ্র্যান্ড স্লাম আসরের এটি তার তৃতীয় শিরোপা জয়। শনিবার প্যারিসে ২২ বছর বয়সি পোলিশ টেনিস তারকা সোয়াতেক ৬-২, ৫-৭, ৬-৪ এ ফাইনালে হারিয়ে দেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুকোভাকে। ২০০৭-এ জাস্টিন হেনিনের পর সোয়াতেক দ্বিতীয় নারী খেলোয়াড়, যিনি টানা দ্বিতীয়বার ফরাসি
৮ উইকেটে ২৭০ রানে তুলে চতুর্থ দিনের মাঝপথে নিজেদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করল অস্ট্রেলিয়া। ৬৬ রানে অপরাজিত থাকলেন অ্যালেক্স ক্যারি। টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে ভারতের দরকার ৪৪৪ রান। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৬৯ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয় ভারত।
দুই বছর আগে খুব কাছে গিয়েও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলতে পারেনি ম্যানচেস্টার সিটি। আবারও সেই পুরনো স্মৃতি সঙ্গী হবে নাকি ইতিহাস গড়ে প্রথমবারের ইউরোপ সেরার মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরবে তার উত্তর মিলবে আর কয়েক ঘন্টা পরেই। এবার তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ১৩ বছর পর স্বপ্নপূরণের লক্ষ্যে ফাইনাল
এবারও হতাশ হয়েই ফিরতে হলো নাইজিরিয়ান থেকে বাংলাদেশি বনে যাওয়া এলিটা কিংসলেকে। সাফের ৩০ জনের দলে রাখলেও চূড়ান্ত ঘোষণায় তাকে বাদ দেওয়া হয়েছে। কম্বোডিয়া সফর ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দলে ৩৩ বছর বয়সীকে জায়গা দেননি কোচ হাভিয়ের কাবরেরা। আজ শুক্রবার ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কাবরেরা। এই দলে
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে স্বেচ্ছায় মুক্তি নিলেও ভারতে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে কিউইদের জার্সিতে আবারও দেখা যেতে পারে ট্রেন্ট বোল্টকে। অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে দলে নেওয়া হবে বলে জানিয়ে রাখলেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। পরিবারকে বেশি সময় দেওয়ার জন্য গত অগাস্টে নিউজিল্যান্ডের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান বোল্ট। তার
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওভালে ১৬৩ রান করে অস্ট্রেলিয়ার স্কোর সাড়ে চারশোর উপরে নিয়ে যেতে বড় অবদান রেখেছেন ট্র্যাভিস হেড। প্রথম দিন থেকে উল্টো দিকে দাঁড়িয়ে সেই ইনিংস উপভোগ করেছেন স্টিভেন স্মিথ। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলে স্মিথ বলে যান, হেডের মতো ব্যাট করতে গেলে তিনি সমস্যায় পড়ে যেতেন।
কেনিংটন ওভালের পিচের ছয় মিলিমিটার উচ্চতার সবুজ ঘাসের পিচে প্রথম ইনিংসে ৪৬৯ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। অথচ ভারতের ব্যাটাররা দিতে পারেনি পাল্টা জবাব। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিন শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১৫১ রান। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৩১৮ রানে পিছিয়ে ভারত। ফলোঅন এড়াতে রোহিত শর্মার দলকে আরও
বাংলাদেশ সময় কাল রাতেই সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’ ও ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে। এর মধ্য দিয়ে মেসিকে কেনার দৌড় থেকে সৌদি আরবের ক্লাব আল হিলাল ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও ছিটকে পড়ল। গত
আবার ঠিকানা বদলাচ্ছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এবার তিনি যোগ দিচ্ছেন মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে। নিজেই এ কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন শুধু চুক্তির কিছু আনুষ্ঠানিকতা বাকি। মেসি সমর্থকরা ইতোমধ্যেই তাকে নতুন জার্সিতে দেখার জন্যে উদগ্রীব। স্বাভাবিকভাবেই
লিওনেল মেসি পিএসজির ছাড়ার ঘোষণা দেওয়ার পর মার্কিন ক্লাব ইন্টার মায়ামির নাম খুব কমই উচ্চারিত হয়। আলোচনা বেশি হচ্ছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল ও সাবেক ক্লাব বার্সেলোনাকে নিয়ে। রেজিস্ট্রেশন জটিলতা থাকায় বার্সা ফেরার ভরসা পাচ্ছিলেন না মেসি। অন্যদিকে, তিন ক্লাবের মধ্যে আল হিলালের প্রস্তাবটাও বেশি লোভনীয় ছিল মেসির জন্য।