1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

টাকার ব্যাপার থাকলে সৌদি আরবে যেতাম: মেসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

লিওনেল মেসি পিএসজির ছাড়ার ঘোষণা দেওয়ার পর মার্কিন ক্লাব ইন্টার মায়ামির নাম খুব কমই উচ্চারিত হয়। আলোচনা বেশি হচ্ছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল ও সাবেক ক্লাব বার্সেলোনাকে নিয়ে। রেজিস্ট্রেশন জটিলতা থাকায় বার্সা ফেরার ভরসা পাচ্ছিলেন না মেসি।

অন্যদিকে, তিন ক্লাবের মধ্যে আল হিলালের প্রস্তাবটাও বেশি লোভনীয় ছিল মেসির জন্য।

দুই বছরে প্রায় ৫০ কোটি ইউরো পারিশ্রমিক দিতে রাজি ছিল সৌদি আরবের ক্লাবটি। কিন্তু আর্জেন্টাইন এই ফরোয়ার্ড টাকাকে খুব বেশি প্রাধান্য দেন না। সবসময় শুনেছেন নিজের ইচ্ছার কথাই। তাই আল হিলালের লোভনীয় প্রস্তাবটিও ফিরিয়ে দেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সত্যিটা হলো টাকা কখনো আমার জন্য একদমই সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা এখনো চুক্তির বিষয়ে কথা বলতে পারিনি। প্রস্তাব (বার্সার পক্ষ থেকে) দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আনুষ্ঠানিক বা লিখিত কিছুই ছিল না। কারণ তাতে এখনো কিছুই নেই এবং আমরা জানি না এটা সম্ভব হবে কি না।

ফেরার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা কোনো কিছুই এগিয়ে নিতে পারিনি। এমনকি টাকার ব্যাপারে আনুষ্ঠানিক কথাও বলতে পারিনি আমরা। যদি টাকার ব্যাপার থাকত তাহলে আমি সৌদি আরব কিংবা অন্য কোথাও যেতাম। এটা (আল হিলালের প্রস্তাব) আমার কাছে অনেক টাকা মনে হয়েছিল। সত্যিটা হলো আমার সিদ্ধান্তটা টাকার জন্য নয়।

বার্সার ছাড়ার পর পিএসজিতে দুই বছর কাটিয়েছেন মেসি। কিন্তু সময়টা সুখের ছিল না তার। প্যারিসিয়ানদের চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন অপূর্ণ থেকে যায় দুইবারই। আর বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর মেসির প্রতি পিএসজি সমর্থকদের আচরণ আরও বেশি শত্রুভাবাপন্ন হতে শুরু করে। এমনকি শেষ ম্যাচে হারের পর সমর্থকদের দুয়োর কারণে বিদায়টাও ঠিকমতো নিতেপারেননি মেসি।

প্যারিসে থেকে নিজের প্যারিস জীবন নিয়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘পিএসজিতে থাকা দুই বছরে আমি খুশি ছিলাম না, নিজেকে উপভোগ করিনি এবং সেটার প্রভাব আমার পারিবারিক জীবনেও পড়ে। বিশ্বকাপের সময় একটা অসাধারণ মাস কাটিয়েছি। কিন্তু সেটা বাদ দিলে সময়টা কঠিনই ছিল আমার জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )