1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

হেডের সঙ্গে তাল মিলিয়ে খেলা কঠিন; কেন বললেন স্মিথ?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওভালে ১৬৩ রান করে অস্ট্রেলিয়ার স্কোর সাড়ে চারশোর উপরে নিয়ে যেতে বড় অবদান রেখেছেন ট্র্যাভিস হেড। প্রথম দিন থেকে উল্টো দিকে দাঁড়িয়ে সেই ইনিংস উপভোগ করেছেন স্টিভেন স্মিথ। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলে স্মিথ বলে যান, হেডের মতো ব্যাট করতে গেলে তিনি সমস্যায় পড়ে যেতেন।

স্মিথ বলেছেন, ‘‘সবচেয়ে ভাল জায়গা থেকে আমি ট্র্যাভিসের ইনিংসটা দেখতে পেয়েছি। তবে তা সত্ত্বেও আমি নিজের খোলস ছেড়ে বেরোইনি।’’ বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের ব্যাখ্যা, ‘‘আমি যেভাবে টেস্ট ক্রিকেট খেলতে জানি, সেভাবেই খেলেছি। জানতাম, যদি ট্র্যাভিসের মতো আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করি, তা হলে সমস্যায় পড়ে যাব। তাই যেভাবে এত দিন খেলে এসেছি, সে ভাবেই খেলে গিয়েছি।’’ বৃহস্পতিবার নিজের ৩১তম টেস্ট শতরান করেন স্মিথ। তিনি আউট হন ১২১ রানে।

দিনের শেষে অস্ট্রেলীয় পেসার স্কট বোলান্ড বলছিলেন, ‘‘উইকেটে কয়েকটা বল নিচু হচ্ছে। আবার কয়েকটা বল লাফিয়ে উঠছে। আমরা খুব ভাল জায়গায় আছি। আশা করব, তৃতীয় দিন ভারতের ব্যাট করা আরও কঠিন হয়ে যাবে।’’

শুভমন গিলকে আউট করা নিয়ে বোলান্ডের মন্তব্য, ‘‘গিল দারুণ একজন ব্যাটসম্যান। ওকে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পেরে খুবই ভাল লাগছে।’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )