পোষা টিয়া পাখি হত্যার দায়ে যুক্তরাজ্যে দুই নারীকে কারাগারে পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের কার্লাইল শহরের বাসিন্দা নিকোলা ব্র্যাডলি (৩৫) এবং ট্রেসি ডিক্সন (৪৭) মদ্যপানের পর নেশাগ্রস্ত হয়ে আফ্রিকান গ্রে প্রজাতির টিয়া পাখিটিকে মেরে ফেলে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। আদালতের রায় অনুসারে, মারার আগে পাখিটিকে পরিষ্কার করার স্প্রে দেওয়া হয়েছিল।
কৃষ্ণসাগরে রুশ ও রাশিয়ার সীমান্তবর্তী শহর স্কফে ইউক্রেনীয় হামলায় উভয়পক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষ্ণসাগরে রাশিয়ার হামলায় ইউক্রেনীয় সেনা বহনকারী চারটি নৌকা ডুবে গেছে। স্কফের একটি বিমানবন্দরে ইউক্রেনীয় হামলায় বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে রুশ সেনারা কৃষ্ণসাগরে হামলা চালিয়ে ইউক্রেনের সেনা বহনকারী চারটি নৌকা ধ্বংস করেছে।
দুশ জনেরও বেশি যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান বিকল হয়ে যায়। কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছেড়ে যায় ইন্ডিগো এয়ারের একটি বিমান। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বাধ্য হয়ে ঘুরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। মঙ্গলবার দুপুর ২টা ২৯ মিনিটের দিকে কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইট ৬-ই ৪৫৫
উৎসব মুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ফেস্টিবেল আলবার্টা ২০২৩। তুষার আবৃত কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা দুই দিনব্যাপী আনন্দ উৎসবে মেতেছিল অন্যরকম এক মিলনমেলায়। বাংলার সবুুজ মাঠ পেরিয়ে বিশ্ব প্রান্তরে সূর্যেও হাসি তেমন দেখা না মিললেও বৈশাখের
অস্ত্রবিরতি ঘোষণা এবং স্থিতাবস্থা বজায় রেখে ইউক্রেনে শান্তি অর্জন সম্ভব নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এ কথা বলেন। ফরাসি দূতাবাসদের বার্ষিক সম্মেলনে ম্যাক্রোঁ আরো বলেন, নিছক যুদ্ধবিরতির মাধ্যমে ইউক্রেনে শান্তি অর্জিত হতে পারে না যা স্থলে প্রকৃত অবস্থা নিশ্চিত করবে, সেক্ষেত্রে এর অর্থ হবে আরেকটি যুদ্ধের প্রস্তুতি। দরকার ইউক্রেনের সার্বভৌমত্ব
অস্ট্রেলিয়ায় এক নারীর (৬৪) মস্তিষ্কে আট সেন্টিমিটার (তিন ইঞ্চি) লম্বা জীবন্ত কৃমি পাওয়া গেছে। বিশ্বে এমন ঘটনা প্রথম। গত বছর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ওই নারীর ক্ষতিগ্রস্ত ফ্রন্টাল লোব টিস্যু অপসারণের লক্ষ্যে অস্ত্রোপচারের সময় ‘দড়ির মতো গড়নের’ কীটটি পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন, লাল রঙের এই পরজীবী ওই নারীর মস্তিষ্কে দুই মাস
আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’-এর সংস্করণ প্রকাশ করেছে চীন। আর সেই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনা ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। ২৮ আগস্ট প্রকাশিত ম্যাপে অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করেছে চীন। এছাড়াও তাইওয়ান ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরও আছে চীনা ভূখণ্ডের তালিকায়। চীনের প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয় এই ম্যাপ প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্র বেপরোয়া সংঘাতমূলক তৎপরতার মাধ্যমে কোরীয় উপদ্বীপে ‘পরমাণু যুদ্ধের’ আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। মঙ্গলবার সেদেশের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। কিম জং উন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদ্বেষী শক্তির বেপরোয়া সংঘাতমূলক পদক্ষেপের কারণে
খেরসনে নিয়ন্ত্রণে পেতে রুশ বাহিনীর সঙ্গে থেমে থেমে লড়াই চলছে ইউক্রেনীয় যোদ্ধাদের। যদিও অঞ্চলটির মূল শহর কিয়েভের দখলেই আছে। এই পরিস্থিতিতে রুশ সামরিকবিষয়ক বিশিষ্ট ব্লগার রোমান সাপনকোভ দাবি করেছেন, খেরসনে কামান ও গোলাবারুদের তীব্র সংকটে ভুগছে মস্কোর যোদ্ধারা। শুক্রবার তিনি বলেন, খেরসনে কামান ও গোলাবারুদের যে সংকটে ভুগছেন তাকে আগেই
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ইদালিয়া। এই মুহূর্তে মেক্সিকো উপসাগরে কিউবার পশ্চিম উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ক্রমেই উত্তরের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ঝড়টি। মঙ্গলবার বা বুধবার এটি শক্তিশালী হারিকেন হিসেবে ফ্লোরিডার টম্পা অঞ্চলে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। এ সময় এই অঞ্চলে
জাপানের মহাকাশ সংস্থা তৃতীয়বারের মতো ‘মুন স্নাইপার’ চন্দ্রাভিযান স্থগিত করেছে। সোমবার রকেট উৎক্ষেপণের পরিকল্পিত সময়ের আধা ঘণ্টা আগে এই ঘোষণা আসে। প্রবল বাতাসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)। তবে পরবর্তী উৎক্ষেপণ প্রচেষ্টার কোনো তারিখ জানায়নি সংস্থাটি। ভারতের চন্দ্রযান-৩ গত সপ্তাহে চাঁদে সফলভাবে অবতরণ