ভারতের ওড়িশা রাজ্যজুড়ে দুই ঘণ্টারও কম সময়ে ৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। সোমবার বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহুর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন খুরদা জেলার,
মাত্র দেড় বছর আগেই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে প্রায় দেউলিয়া হওয়ার জেরে দেশটিতে ব্যাপক রাজনৈতিক সহিংসতা হয়েছিল, যার পরিণতিতে শ্রীলঙ্কার সরকারকে পদত্যাগ করতে হয়েছিল। দেশ ছাড়তে হয়েছিল দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপকসেও। বৈদেশিক ঋণে জর্জরিত হয়ে সেসময় এমন অবস্থা হয়েছিল যে, শ্রীলঙ্কা আর আমদানি ব্যয় মেটাতে পারছিল না। এর জের ধরে
শক্তিশালী অর্থনৈতিক দেশগুলোর আন্তর্জাতিক জোট গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের না আসার খবরে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সদস্য দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে রাশিয়া। তার আগে থেকেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওলেকসি রেজনিকভ। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দেশকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। রোববার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এ কথা জানান।
নাইজেরিয়ার মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী, এতে সাতজন নিহত হয়েছেন। নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনাতে এ ঘটনা ঘটে। শনিবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল আরবিয়া ও রয়টার্সের। কাদুনা পুলিশের মুখপাত্র মানসুর হারুনা জানান, রাজ্যের ইকারা স্থানীয় সরকারি এলাকার প্রত্যন্ত সায়া গ্রামে শুক্রবার জুমার নামাজের
পাকিস্তানের উত্তরে আফগানিস্তান সীমান্তের ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দেশটির সেনাবাহিনীর একজন মেজরসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ওয়াজিরিস্তানের মিরান শাহ জেনারেল এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে,
‘জলবায়ু অভিবাসনের যুগে’ প্রবেশ করেছে বিশ্ব। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও এই মন্তব্য করেছে। সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ এই সমস্যার জরুরি সমাধানের আহ্বান জানিয়েছেন। ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে এই কথা বলেন অ্যামি। চলতি সেপ্টেম্বরের ৪-৬ তারিখে নাইরোবিতে অনুষ্ঠিত হবে আফ্রিকা জলবায়ু শীর্ষ সম্মেলন। ওই আয়োজনকে কেন্দ্র করে তিনি এ বিবৃতি দেন।
যুক্তরাজ্যে ধসে পড়তে পারে স্কুল ভবন। আর সেই আশঙ্কায় ১৫০টিরও বেশি স্কুল ভবন বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে দেশটিতে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৯৫০ এর দশক থেকে ১৯৯০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত, ব্যাপকভাবে স্কুল ও কলেজ নির্মাণের জন্য রিইনফোর্সড অটোক্লেভড
কোরিয়া উপদ্বীপের পশ্চিম উপকূল তথা হলুদ সাগরে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার ভোরের দিকে এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। কয়েক দিন আগে উপদ্বীপের পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। সেটিকে উত্তর কোরিয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালানোর
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ জনগণ। এক যুগ আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গৃহযুদ্ধের ডাক দিয়েছিল দেশটির বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। সেই যুদ্ধ এখনও চলছে। এবার তার সঙ্গে যুক্ত হল সাধারণ জনগণের বিক্ষোভ। গণমাধ্যমের
পালটা হামলার বিষয়ে রাশিয়াকে নতুন করে আবারও হুমকি দিল ইউক্রেন। রাশিয়ার মাটিতে ড্রোন হামলা বাড়বে এবং যুদ্ধ ধীরে ধীরে রাশিয়ার দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। শুক্রবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের উপদেষ্টা এই মন্তব্য করেন। খবর রয়টার্সের। রাশিয়ার সঙ্গে তিনি আপাতত শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে