জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) হামলার শিকার হয়েছেন নির্মাতারা—এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী ও ‘মায়ের ডাক’-এর সদস্য মুশফিকুর রহমান জোহানসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা। অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএফপির মহাপরিচালক খালেদা বেগমের কক্ষে এই
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাসের নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন, তিন দিন অফলাইনে ক্লাস হবে। যদি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে রাস্তা পার হওয়ার সময় একটি ময়লার ট্রাকের ধাক্কায় ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত প্রাণ হারিয়েছেন। রবিবার (২৯ মার্চ) রাত প্রায় ১২টার দিকে উডসাইড এলাকার রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২তম সড়কের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। নিশাত জান্নাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। কাজ
দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত কতোটুকু রয়েছে, তা জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, বর্তমানে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। অকটেনের মজুত রয়েছে ৭ হাজার ৯৪০ টন।পেট্রোলের মজুত রয়েছে ১১ হাজার ৪৩১ টন। জেট ফুয়েলের মজুত রয়েছে ৪৪
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক
সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেটগামী এই ট্রেনে আগুন লাগার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। সরেজমিনে দেখা যায়, চলন্ত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলাসহ অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জের আদালতে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাড. এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজমকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল
সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে জুলাই আদেশের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে, কে দিয়েছে এই আদেশ? রাষ্ট্রপতি দিয়েছেন। কিন্তু এ ধরনের কোনো আদেশ দেওয়ার এখতিয়ারই রাষ্ট্রপতির নেই। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুসারে এটি রাষ্ট্রপতির ক্ষমতার বাইরে। পরে তারা জারি করে “গণভোট” অধ্যাদেশ। দুটোই করা হয়েছে অবৈধভাবে, গায়ের জোরে। জোর যার, মুল্লুক
৫ই আগস্টের আওয়ামী পরিবারের নেতাকর্মীদের জীবনে নেমে আসে এক ভয়াবহ ও বিভীষিকাময় সময়। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক, অনিশ্চয়তা আর টিকে থাকার নিরন্তর সংগ্রাম। সেই দিনগুলো যেন এক দুঃস্বপ্ন, কোথাও সহিংসতার খবর, কোথাও পুড়ে যাওয়া ঘরবাড়ি, কোথাও আবার প্রিয়জন হারানোর শোক। পুড়ে যাওয়া বসতভিটার গন্ধে ভারী হয়ে উঠেছিল চারপাশ, মাটির সাথে
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহ দেখিয়েছে নেপাল। আঞ্চলিক যোগযোগ, বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চাওয়ার প্রেক্ষাপটে এ আগ্রহ প্রকাশ করে দেশটি। রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত