যুক্তরাষ্ট্র-ইরান ও যুদ্ধরত সব দেশের মধ্যে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। গতকাল বুধবার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর লেবাননে ব্যাপক হামলা চালায় দখলদাররা। এতে দুইশরও বেশি মানুষ নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হন। এমন পরিস্থিতিতে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর ও সেটি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০২৬ পাস না হলে আবার দলীয় প্রতীকে ফিরে যেতে হবে এবং বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগের মেয়র-কাউন্সিলরদের সাত দিনের মধ্যে চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ফলাফল ঘোষণা। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। মোট ১৫০টি
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরান যুদ্ধবিরতির জন্য ‘কাকুতি-মিনতি’ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার বলেছেন, ইরানের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হচ্ছে। কিন্তু নিয়ন্ত্রণহীন যুদ্ধে যতি টানতে যুক্তরাষ্ট্রই উল্টো মরিয়া উঠেছিল। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করতে মিত্রদেশ পাকিস্তানকে চাপও দিয়েছিল দেশটি। শেষ পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ সংশোধন করার সময় ‘বীর মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা থেকে বিরোধী শক্তি হিসেবে জামায়াতে ইসলামীর নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন)
চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে মোহাম্মদ শামীম নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও রগ কেটে হত্যা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা করা হয়। শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল
উপসাগরীয় অঞ্চলে হামলার কারণে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য ইরানকে সরাসরি দায়ী করে ক্ষতিপূরণ দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে তেহরান কীভাবে হামলা বন্ধ করবে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চুক্তির স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে দেশটি। গত এক মাসের বেশি সময় ধরে চলা
লালমনিরহাটের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তার
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিতে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা হচ্ছে সর্বত্র। পাকিস্তানি সামাজিক মাধ্যম এই সাফল্যে উৎসবে মেতে উঠেছে। ঠিক এই সময়ে পাকিস্তানি অভিনেত্রী দুরে-ফিশান সালিম একটি মজাদার মন্তব্য করে ইন্টারনেট দুনিয়া মাতিয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ধুরন্ধর ৩-তে রণবীর সিং এর কৃতিত্ব নেবে, এমন কিছু দেখার তর সইছে না।’
সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। সদ্য লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়া এই সেনাকর্মকর্তাকে মর্যাদাপূর্ণ এই পদে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের এই নিয়োগ ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডাদেশসহ ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে শাস্তির আদেশে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রায় ঘোষণার পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন সাজাপ্রাপ্ত আসামিরা। এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে