1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

রাত পোহালেই বিসিবি নির্বাচন, ভোট আগামীকাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬৮ জন দেখেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে।

তবে নির্বাচনকে ঘিরে এবার তেমন উত্তাপ বা প্রতিদ্বন্দ্বিতার আবহ দেখা যাচ্ছে না। বেশ কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

গত ২৫ মে প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি নিয়ে গঠিত ক্যাটাগরি-১ এ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক।

চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। এই তিন বিভাগে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় তাদের নির্বাচনও নিশ্চিত হয়ে গেছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মির্জা ফয়সল আমীন।

ঢাকা বিভাগে দুটি পদের বিপরীতে তিনজন মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে একজনের মনোনয়ন বাতিল হয়। ফলে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদের নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে।

খুলনা বিভাগে দুটি পদের জন্য লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। সংশ্লিষ্টদের মতে, শফিকুল আলম ও শান্তনু ইসলাম এগিয়ে রয়েছেন। বরিশাল বিভাগে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী। সেখানে মিজানুর রহমানকে এগিয়ে রাখা হচ্ছে।

ক্যাটাগরি-৩ থেকে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

অন্যদিকে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-২ এ মনোনয়ন প্রত্যাহারের পর ১৬ জন প্রার্থীর লড়াই জমে উঠেছে। প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বাবুসহ আরও অনেকে।

এই ক্যাটাগরিতে তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মীর্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আসিফ রাব্বানী, অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম এবং ফায়াজুর রহমান মিতুকে সম্ভাব্য এগিয়ে থাকা প্রার্থীদের তালিকায় রাখা হচ্ছে।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরই নির্ধারিত হবে বিসিবির নতুন পরিচালনা পর্ষদের চূড়ান্ত চিত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )