1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ নারী দল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭২ জন দেখেছেন

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ২-১ গোলের দারুণ জয়ে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বিগত দুই আসরের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালেও মেয়েরা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে এবং দেশের জন্য আরও একটি গৌরবময় ট্রফি বয়ে আনবে।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের নারী ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে বারবার তাদের যোগ্যতা ও সামর্থ্যরে প্রমাণ দিয়ে চলেছেন। নেপালের বিপক্ষে এই রোমাঞ্চকর জয় কেবল তাদের কঠোর পরিশ্রম এবং ম্যাচ জয়ের অদম্য মানসিকতারই বহিঃপ্রকাশ নয়, বরং এটি পুরো দেশের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত।

তিনি দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই অনবদ্য সাফল্যের জন্য ধন্যবাদ জানান এবং তাদের আগামী দিনের পথচলার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে নারী ফুটবলের অগ্রগতিতে বরাবরের মতোই অত্যন্ত আন্তরিক। মাঠের এই ধারাবাহিক সাফল্য দেশের অন্যান্য নারী ক্রীড়াবিদদেরও দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন। পরিশেষে, ফাইনালে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ফাইনালেও মেয়েরা এই জয়ের ধারা অব্যাহত রেখে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )