1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

পীরগাছায় প্রকাশ্যে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ: মাছ মরে ২ লক্ষাধিক টাকার ক্ষতি 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩১ জন দেখেছেন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি :রংপুরের পীরগাছায় প্রকাশ্যে দিনের বেলা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে কৃষক আলম মিয়ার মাছ নিধনের অভিযোগ উঠেছে হোসেন আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
 মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার পবিত্রঝাড় (ফরিঙ্গাপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। অনেকের বাঁধা-নিষেধ সত্ত্বেও প্রতিবেশি হোসেন আলী সবার সামনে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেন শিকার করছেন তার ভাই ছাবেদ আলী ও স্ত্রী হামিদা বেগম। এতে করে আলম মিয়ার প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ মরে পানির নিচে চলে গেছে বলে তিনি দাবি করেন।
জানা গেছে, উপজেলার পবিত্রঝাড় (ফরিঙ্গাপাড়া) গ্রামের মৃত রবি চাঁন মিয়ার ছেলে কৃষক আলম মিয়া তার প্রতিবেশি মৃত বানু শেখ এর ছেলে ছাবেদ আলী, ঈমান আলী, মেয়ে হাজেরা খাতুন, শাহেরা খাতুন, আমেনা খাতুন, আনোয়ারা বেগম, রহিমা বেগম ও মনোয়ারা বেগমের নিকট থেকে ৩ বছরের জন্য স্কুল সংলগ্ন একটি পুকুর লীজ নিয়ে বিভিন্ন প্রজাতির ১৫ মন মাছ ছাড়েন। সম্প্রতি জমি নিয়ে দ্বন্দের জের ধরে মৃত রবি চাঁন মিয়ার অপর ছেলে হোসেন আলী গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় প্রকাশ্যে লীজ দেয়া পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে পালিয়ে যান।
সরেজমিনে গেলে অভিযুক্ত হোসেন আলীর ভাই ছাবেদ আলী, বোন রহিমা বেগম পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগের কথা স্বীকার করেন। তাদের বলে এসে সবার সামনে এ ঘটনা ঘটান বলে তারা জানান।
হোসেন আলীর স্ত্রী হামিদা বেগম বলেন, কি কারণে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়েছে জানি না। তবে সবার সামনে আমার স্বামী এ কাজ করেছে।
লীজ গ্রহিতা আলম মিয়া বলেন, প্রকাশ্যে সবাইকে বলে হোসেন আলী আমার লীজ নেয়া পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মরে গিয়ে পানির নিচে চলে গেছে। তাদের ভাই-বোনের দ্বন্দের কারণে আমার এতো বড় ক্ষতি করা হলো। আমি আইনের আশ্রয় নিবো। সঠিক বিচার চাই। তাই মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )