1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এক ম্যাচে তারা দুজনেই করলেন ৪টি করে গোল!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

লিগ ওয়ানের ম্যাচে দেখা গেল একটা দারুণ ঘটনা। লিওঁ ও মোঁপেলিয়ের ম্যাচে যেন গোলের প্রতিযোগিতায় নেমেছিলেন আলেকসঁদ লাকাজেত ও সেপে এগে ওয়ায়ি। দুই জনে মিলেই চারটি চারটি করে মোট আটটি গোল করেছেন। আর ম্যাচটিতে গোল হয়েছে মোট ৯টি।

ফ্রান্সের এই লিগে রোমাঞ্চকর ম্যাচটিতে ৫-৪ গোলে জেতে লিওঁ। ১০০তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন লাকাজেত। তার ও ওয়ায়ির গোল উৎসবের মাঝে অন্য গোলটি করেন লিওঁর দেইয়ান লভরেন।

৩১তম মিনিটে লিওঁকে এগিয়ে দেন লাকাজেত। এরপরই যেন তেতে ওঠেন ২০ বছর বয়সী ওয়ায়ি। একে একে প্রতিপক্ষের জালে বল পাঠান চারবার। তার ঝড়ে ৫৫ মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৪-১।

এরপর লিওঁর ঘুরে দাঁড়ানোর শুরু। ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের পর ৮২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন লাকাজেত। মাঝে ৭০তম মিনিটে গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার লভরেন।

এরপর যোগ করা সময়ের দশম মিনিটে মোঁপেলিয়ের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিওঁ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )