1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

৭ কলেজ শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩১ জন দেখেছেন

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শেষ দিনে দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য সায়েন্স ল্যাব ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তারা।

বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় ও সায়েন্স ল্যাব এলাকায় কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের দাবির ব্যাপারে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাইনি। বরং উল্টো এর বিপরীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সায়েন্স ল্যাব ব্লকেড কর্মসূচি পালন করা হবে। যতক্ষণ না দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করা হচ্ছে ততক্ষণ শিক্ষার্থীরা ঘরে ফিরবে না।

গত ২১ অক্টোবর প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা। সেগুলো হলো- সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য সংস্কার কমিটি গঠন, ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন এবং সেশন জট নিরসন।

এর আগে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তারা।

ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )