1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন

ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কাওসার লস্করকে (৫৫) গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাওসার লস্কার একই এলাকার লুৎফর লস্কারের ছেলে। তাঁর মা নুরজাহান বেগম বলেন, গভীর রাতে মুখোশধারীরা এসে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তাঁর ছেলেকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে বাড়ির পাশের রেললাইনে তাঁকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে গ্রামের লোকজন জড়িত বলে তাঁরা ধারণা করছেন। তিনি তাঁর ছেলে হত্যার বিচার চান।

স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জন মুখোশধারী লোক কাওসার লস্করের বাড়িতে এসে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেট এলাকায় তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। পরিবারের লোকজন কাওসার লস্করকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ২০১৪ সালে উপজেলা জামায়াত নেতা এনামুল হক মাস্টার হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় গত ৫ আগস্টের পর কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা হয়। কওসার সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )