1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে : হাসনাত আবদুল্লাহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ জন দেখেছেন

সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন, নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

একই সঙ্গে গত ১৬ বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য, হামলা, নির্যাতন-নিপীড়নে যারা যুক্ত ছিল, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে বলে তিনি মনে করেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা, নির্যাতন ও গণতদন্ত কমিশন গঠন শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে হাসনাত বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্রলীগ বিরোধীমতের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। এমনকি ছাত্রদল, ছাত্রশিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের ওপরও অমানবিক নির্যাতন করেছে তারা।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পুরোটা সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে বাধা দিয়েছে।

হাসনাত বলেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ। নারী শিক্ষার্থীরাও ছাত্রলীগের নৃশংসতা থেকে এই দিন রেহাই পায়নি। ঢাকা মেডিকেলকে মনে হচ্ছিল কোনো যুদ্ধের আহত ক্যাম্প। এই নরপশুরা সেদিন ঢাকা মেডিকেলের ভেতর চিকিৎসাধীন অবস্থায়ও হামলার নির্মম নজির স্থাপন করেছিল।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে ক্যাম্পাসগুলোতে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন এবং শিক্ষার্থীদের নিয়ে আগামীকাল গণতদন্ত কমিটি গঠন করা হবে। জুলাই বিপ্লবের আগেও গত ১৬ বছর ধরে ছাত্রলীগের যারা নানাসময়ে নৈরাজ্য, হামলা, নির্যাতন-নিপীড়নে যুক্ত ছিল, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে।

গণতদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়ে ছাত্রলীগের হামলাকারী ও নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এটাই জুলাই অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি। এই দাবিতে কালক্ষেপণের সুযোগ নেই। কালক্ষেপণ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ করে দিলে শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )