1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

ভারতে নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ, সাজ্জাদ হোসেন, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, নাহিদ হাসান খন্দকার, হামিম মুনতাসির অহন, ইমতিয়াজ ইমতি, আলী হোসাইন সাইফ, রিফাত হাসান প্রমুখ।

ছাত্র আন্দোলনের নেতারা বলেন, যেকোনো ধর্মের মনিষীদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। ভারতের ক্ষমতাসীন দলের নেতারা লাগামহীন ভাবে মুসলমান ও ইসলাম ধর্মকেও হেয় করে একেরপর এক উস্কানিমূলক মন্তব্য করে আসছেন। এ ধরণের মন্তব্যের কারণে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হবার আশঙ্কা থাকে। তাদের এমন রুচিহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি বিচারের দাবি করছি।

নেতৃবৃন্দ আরও বলেন, আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ (সা.)-কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা মনে করি কোনো ধর্মের বিষয়ে এ ধরণের বাড়াবাড়ি, উস্কানিমূলক মন্তব্য এবং হস্তক্ষেপ কাম্য নয়।

সমাবেশ থেকে ভারতের ক্ষমতাসীন দলের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সন্ত্রাস ছড়িয়ে দেয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )