1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা

ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাতিলের আহ্বান লায়ন ফারুকের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ জন দেখেছেন

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু এ দেশের জনগণ উচ্চ দামের কারণে ঠিকভাবে ইলিশ মাছ খেতে পারে না। তাই আগে দেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে। এজন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের আহবান জানাচ্ছি। অন্যথায় দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো ও জনগণ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর দেয়া বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের দেশের জনগণের চাহিদা পূরণ না করেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে গণঅধিকার পরিষদের একাংশের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক রহমান বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ সম্প্রতি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা ঔদ্ধত্যপূর্ণ; বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাতের শামিল। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে তার এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহবান জানাই।

লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন, আমরা দেশের জনগণের জন্য রাজনীতি করি; জনগণের পাশে আছি, থাকবো। দেশের সকল ক্রান্তিকালে বাংলাদেশ লেবার পার্টি সোচ্চার ছিল; আগামীতেও যেকোনো আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে থাকব ইনশাল্লাহ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন
গণঅধিকার পরিষদের একাংশের আহবায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, কেন্দ্রীয় নেতা তারেক রহমান, ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, শাহ আজাদ আলী সুমন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ, লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )