1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

দেশের শীর্ষ স্বর্ণ ও হীরা চোরাকারবারি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর একটি দল এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা তাকে গ্রেফতার করেছি। তাকে থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব জানায়, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান, বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আগারওয়ালাকেও আসামি করা হয়েছে।

জানা গেছে, দিলীপ আগারওয়ালা গুলশানের আকাশ টাওয়ারের ডায়মন্ড ওয়ার্ল্ডে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়ে এই অভিযান চালায় র‌্যাব । রাত ১০টায় র‌্যাবের চারটি গাড়ি প্রথমে ডায়মন্ড ওয়ার্ল্ডের সামনে এসে অবস্থান নেয়। এসময় ডায়মন্ড ওয়ার্ল্ডের নিচে কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।

রাত ১১টায় আরও চারটি গাড়ি এসে থামে ওই ভবনের সামনে। এরপর পুরো ভবন ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। ২০ তলা ভবনের নিচ তলাসহ মোট ৬টি  ফ্লোরে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো’রুম এবং অফিস। র‌্যাব সদস্যরা সবকটি ফ্লোরে তল্লাশি চালায়। রাত ১টার দিকে তার খোঁজ মিলে। র‌্যাবের হাতে ধরা পড়ে স্বর্ণ চোরাকারবারি দিলীপ কুমার আগারওয়ালা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )