1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাঙ্গায় আন্দোলন, পুলিশি বাধায় ছত্রভঙ্গ ও আটক কয়েকজন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৩৮ জন দেখেছেন

ফরিদপুর ভাঙ্গায় পুলিশের বাধায় কোটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পর এলাকায় চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি ও এক প্লাটুন পুলিশ মোতায়ন করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) থানার ওসি মামুন আল রশিদ জানায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকালে ভাঙ্গা সরকারি কে এম কলেজ, ভাঙ্গা ফ্লাইওভারের নিচে, ভাঙ্গা ব্র্যাক ব্যাংক মোড় ও পুকুরিয়া বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্ররা একত্রিত হয়ে মিছিল বের করতে চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয় বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম কুদরতের খুদা জানান, পূর্ব প্রস্তুতি হিসেবে জেলা সদর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ম্যাজিস্ট্রেট ডিপজল মিত্র, ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান নিশাত এর সমন্নয়ে দুই প্লাটুন বিজিবি ও এক প্লাটুন পুলিশসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি প্রশাসনের অনুকূলে রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )