1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, হাসপাতালে ভাই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৬ জন দেখেছেন

কু‌ষ্টিয়ার দৌলতপুরে চিনি ভেবে দুই ভাইবোন ইঁদুর মারার বিষ খেয়েছে। এতে তাদের মধ্যে তিনবছর বয়সী মিমের মৃত্যু হয়েছে এবং পাঁচ বছর বয়সী আলিফ‌কে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দুই শিশুর বাবার নাম শুভ মণ্ডল।

বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দি‌কে উপ‌জেলার আল্লারদর্গা সোনাইকু‌ন্ডি গ্রা‌মে এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতি‌বেশী জু‌য়েল আলী জানান, দুপু‌রে বাড়ির লোকজন যার যার কা‌জে ব্যস্ত ছি‌লেন। এ দিকে ওই দুই শিশু ঘ‌রের ম‌ধ্যে খেলছিল। একপর্যায়ে তারা ঘ‌রে রাখা ইঁদুর মারার বিষ চিনি ভেবে খেয়ে ফেলে। এতে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় মি‌মের মৃত্যু হয়। অসুস্থ আলিফ‌ হাসপাতালে ভর্তি আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )