1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আকাশ আরো ৫ হাজার জনবলসহ নিজস্ব ভবন চায় পিবিআই পটুয়াখালীতে এক দিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক: ইসির নির্দেশনা সৈয়দপুরে মায়ের সুস্থতার দোয়া চেয়ে দানবাক্সে স্বর্ণ ও টাকা রেখে সন্তানের আবেগঘন চিরকুট বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের জকসু নেতাকে থাপ্পড় মারলেন ছাত্রদল নেত্রী ১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার হাম প্রতিরোধে বাংলাদেশকে অর্থ সহায়তা দিচ্ছে ইইউ

লালমনিরহাটে দুই মাদক কারবারি গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮১ জন দেখেছেন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। বুধবার র‍্যাব-১৩র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম (সিনিয়র এএসপি) স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন ওই উপজেলার ধুবনী এলাকার আব্দুল আজিজের ছেলে মো. আনিছুর রহমান (২৪) এবং দক্ষিণ পারুলিয়া এলাকার মহসীন আলীর ছেলে আলি আকবর (১৮)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার পটিকাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পারুলিয়া স্কুল অ্যান্ড কলেজের পাশে হাতীবান্ধা থেকে ভোটমারীগামী পাঁকা রাস্তার অভিযান চালায় একটি আভিযানিক দল। সে সময় তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম (সিনিয়র এএসপি) জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )