1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
দুঃসময়ে পাশে স্পেন প্রবাসী নেতা অলিউর রহমান, ঐক্যের আহ্বান কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের অরাজনৈতিক থাকার আহ্বান সারজিসের সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম নিজের স্ত্রীকে নিয়োগের সুপারিশ করায় শ্রমমন্ত্রীকে বরখাস্ত করলেন নেপালের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে সতর্ক ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন: ট্রাম্প সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে দেশকে কেউ পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

মেট্রোরেলে এক যাত্রীকে কামড়ে দিলো আরেক যাত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭০ জন দেখেছেন

ডিজিটাল বাংলাদেশের আরেক সাফল্য মেট্রোরেলের সংযোজন। যানজটের নগরীর মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে এই মেট্রোরেল। এটি বর্তমানে কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছার অন্যতম বাহন। এখন অধিকাংশ সময় মেট্রোরেলে যাত্রীদের ভিড় থাকে।

পরিবহনের এই মাধ্যমটিতে মাঝেমধ্যেই ঘটছে সব অদ্ভুত ঘটনা। সম্প্রতি মেট্রোরেলে পকেটমারের ঘটনা, আবার কখনো দাঁড়ানো নিয়ে যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। তবে এবার সবকিছু ছাপিয়ে মেট্রোরেলের ভেতর হ্যান্ডেল ধরে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরুতে ঝগড়া, এরপর হাতাহাতি, এক পর্যায়ে এক যাত্রী অন্যজনের হাতে কামড়ে দেয়া মতো ঘটনা ঘটেছে।

সম্প্রতি মেট্রোরেলের ভেতরে দুজন যাত্রীর ঝগড়ার একটি ভিডিও সোশ্যাল প্লাটফর্ম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে কামড় খাওয়া যাত্রীর শার্ট ছিঁড়ে দেয়ার ঘটনাও ঘটেছে। অবশ্য ঘটনাটি কবের তা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছুই জানা যায়নি। জানা যায়নি ঝগড়ায় লিপ্ত হওয়া দুজনের পরিচয়ও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যিনি অন্য যাত্রীর শরীরে কামড় বসিয়েছেন, তাকে অন্য যাত্রীদের তোপের মুখে পড়তে হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝগড়া বাধানো দু’জনের একজন বলছেন- আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লাগছে) গায়ে হাত লাগছে। উনিও বলছে, তার গায়ে হাত লাগলো কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিঁড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।

ঝগড়ায় লিপ্ত আরেকজন বলছেন, আমি তাকে বলেছি মেট্রোরেলের হ্যান্ডেল ধরতে। কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছে আমি কি মেয়ে মানুষ? তারপর আমাকে ঘুষি দিয়েছে। এদিকে দুজনের ঝগড়ার এক পর্যায়ে এক যাত্রীর হাত থেকে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়।

কম সময়ে গন্তব্যে পৌঁছার অন্যতম বাহন মেট্রোরেলে দিন দিন যাত্রী চাপ বাড়ছে। বেশিরভাগ সময় যাত্রীতে ঠাঁসা থাকছে বাহনটি। কখনো কখনো পা ফেলারও জায়গা থাকে না মেট্রোরেলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )