1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন নৌ-অবরোধ ভেঙ্গে হরমুজ পার হলো অন্তত ৮ জাহাজ চট্টগ্রামে ডিসি অফিসের সামনে ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিএনপি ভোটে জেতায় ১৭ বছর পর ‘ভাত’ খেলেন কিশোরগঞ্জের ইনু মিয়া মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরানের বন্দরে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র বৈশাখের মঞ্চে রাজনৈতিক বার্তা: ফিরে আসবে আওয়ামী লীগ মিথ্যা মামলার বাদীদের তালিকা করা হচ্ছে, সময় বদলাতে সময় লাগবে না: এ আরাফাত

ভাতিজীকে ধর্ষণ চেষ্টা।। চাচার বিরুদ্ধে মামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩৮ জন দেখেছেন

দিপক রায়, নিজস্ব প্রতিবেদক : ভাতিজীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত চাচা। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল প্রামাণিক পাড়া গ্রামে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত চাচা।
তারাগঞ্জ থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার (৩০ জুন) বিকাল আনুষ্ঠানিক ৫টার দিকে ধর্ষণের চেষ্টাকারী উজিয়াল প্রামাণিক পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ প্রামাণিকের পুত্র সোহেল রানা ডালিম (৪৫) ধর্ষণের উদ্দেশ্যে আপন চাচাতো ভাই উমর ফারুকের ১৯ বছর বয়সের যুবতী মেয়েকে আম কেটে দিতে ঘরের ভিতরে ডাকে । ওই যুবতী চাচার অনুরোধে আম কেটে দিতে চাচার ঘরে গেলে ডালিম তাকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় সম্মান বাঁচাতে যুবতীর আত্মচিৎকার শুনে উমর ফারুকের মা দেলজাহান বেগম ডালিমের ঘরে গেলে ডালিম যুবতী ভাতিজীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন ভুক্তভোগী যুবতীর দিনমজুর বাবা উমর ফারুক। পরেরদিন (১জুলাই) উমর ফারুক নিজে বাদী হয়ে তারাগঞ্জ থানায় সোহেল রানা ডালিমকে একমাত্র অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন।
এবিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী যুবতীর বাবা বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। তার এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং মামলা পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )