1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

বরগুনায় বিষখালী নদীতে ভেসে এসেছে মৃত তিমি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১১৯ জন দেখেছেন

বরগুনা সদর উপজেলার নলটোনা এবং বালিয়াতলী ইউনিয়নের মধ্যবর্তী শোনবুনিয়ায় একটি মৃত তিমি আটকা পড়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ধারণা করছে শনিবার রাতের জোয়ারে মরা তিমি মাছটি এসে চরে আটকে পড়ে। বর্তমানে এটি দুর্গন্ধ ছড়াচ্ছে।

নদীতে মাছ ধরতে আসা জেলেরা সোমবার দুপুরে মৃত এই তিমি মাছটিকে প্রথমে দেখতে পায়।

স্থানীয় জেলে জাফর জানায়, মাছটি ২৫-৩০ হাত দৈর্ঘ্য হবে। কিছুটা গন্ধ ছড়াচ্ছে। ২ দিন অতিবাহিত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বনবিভাগ বা মৎস্য বিভাগের কেউ বিষয়টি অবহিত হননি বলে জানা গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধারনা করা হচ্ছে, সাগরে ভারি কোন বস্তুর সাথে বা বড় কোন নৌযানের সাথে স্রোতে আঘাতে তিমি মাছটির মৃত্যু হতে পারে।

পরিবেশ সংগঠক আরিফ রহমান বলেন, বণ্য প্রাণীর আওতায় বন বিভাগ তিমি মাছটি উদ্বার করে পোস্টমর্টেম করলে মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )