1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা, চাচাতো ভাই গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১১০ জন দেখেছেন

ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর রেখা আক্তার নামের ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনার সাথে জড়িত মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শাহজালাল ওরফে শাহাদাত নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহাদাত নিহত রেখা আক্তারের আপন চাচাতো ভাই। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, গত শুক্রবার দুপুরে ভাঙ্গার হোগলাকান্দি সদরদী এলাকার আব্দুল হাইয়ের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী রেখা আক্তার বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেই সময় তাকে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়। এ ঘটনার পর পুলিশ খবর পেয়ে বিকেলে কিশোরী রেখা আক্তারের লাশটি উদ্ধার করে।

এ নিয়ে কিশোরীর মা মেরী আক্তার ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তে নামে স্থানীয় থানা পুলিশসহ আইন প্রয়োগকারী ৫টি সংস্থা। পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় রেখা আক্তারের আপন চাচাতো ভাই শাহাদাতকে। জিজ্ঞাসাবাদে শাহাদাত ধর্ষণ ও খুনের কথা স্বীকার করে জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রেখা আক্তার পুকুরে গোসল করতে গেলে তাকে মোবাইল ফোনে পর্নো ছবি দেখানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে পুকুরের পাশে থাকা আলমগীর মোল্লার পাটক্ষেতে নিয়ে যায় এবং রেখাকে ধর্ষণ করে। ধর্ষণের পর রেখা বিষয়টি তার বাবা-মাকে জানিয়ে দেওয়ার কথা জানালে সে ক্ষিপ্ত হয়। এ বিষয়টি কাউকে না জানানোর জন্য বারবার অনুরোধ করে শাহাদাত। কিন্তু রেখা সবাইকে ঘটনা বলে দিবে বলে জানায়। এরপর শাহাদাত ক্ষিপ্ত হয়ে রেখার পরনের সালোয়ার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর শাহাদাত নিজ বাড়িতে গিয়ে আপন চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার ঘটনাটি তার বাবা টুকু মাতুব্বরকে জানায়। এসময় তার বাবা তাকে গালমন্দ করে। বিকেল ৫টার দিকে শাহাদাতের বাবা টুকু মাতুব্বর ধান ক্ষেত দেখতে যাওয়ার কথা বলে ঘটনাস্থলে গিয়ে রেখার লাশটি দেখতে পায়। পরে বাড়িতে এসে একটি নাটক সাজিয়ে রেখার মাকে জানায়, তার মেয়ের লাশ পাটক্ষেতে পড়ে আছে। এরপর রেখার মা গ্রামবাসীকে সাথে নিয়ে পাট ক্ষেতে গিয়ে তার মেয়ের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনে মর্গে প্রেরণ করে। বর্তমানে গ্রেফতার শাহাদাতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )