1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন রাবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৩০ জন দেখেছেন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘৮ম তারুণ্য উৎসব’ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এশিয়ান পার্লামেন্টারি ধারায় অনুষ্ঠিত বিতর্কে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৩/২ ব্যালট ব্যাবধানে হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শনিবার (২৯ জুন) চুয়েটের বাস্কেটবল গ্রাউন্ডের গ্র‍্যান্ড স্টেইজে ফাইনাল বিতর্কটি অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালের মোশন নির্ধারণ করা হয়েছিল ‘এই সংসদ উন্নয়নশীল দেশে শিল্পায়নের স্বার্থে পরিবেশ ধ্বংসকে সমর্থন করে না।’ রাবির হয়ে প্রতিনিধিত্ব করেছেন রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশান। এতে বিতর্ক করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাধন মুখার্জি ও মিশাদ ইসলাম এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী সিফাত হোসেন।

বিজয়ী বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, তাদের সাফল্যে আমরা খুবই আনন্দিত। দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তারা আমাদের মুখ উজ্জ্বল করেছে। আশা করছি, সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )