1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

নিহত দুই পরিবারে চলছে শোকের মাতম, ৫২ জনকে আসামি করে মামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৯৭ জন দেখেছেন

গুলি ও বোমা হামলা চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ দুইজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ৫২ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী খাতুন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফুল হক আশরাফকে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও তার বন্ধু হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতিনকে গুলি ও বোমা হামলা চালিয়ে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় প্রতিপক্ষরা।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সাথে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফুল হক আশরাফের বিরোধ চলে আসছিল এবং এই বিরোধের জের ধরেই আব্দুস সালামসহ দুইজনকে হত্যা করা হয় বলে পরিবারের দাবি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )