1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

অটোরিকশা স্পর্শ করে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

ভোলার চরফ্যাসনে চার্জে দেয়া ব্যাটারি চালিত অটোরিকশা স্পর্শ করে বিদ্যুতায়িত হয়ে ইয়াছমিন বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের গৃহবধূর স্বামীর বসত বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ইয়ামিন ওই গ্রামের অটোচালক মোঃ নিরব হাওলাদারের স্ত্রী।

গৃহবধূর মেয়ে মোসাম্মদ মিম জানান, সকালে তার মা ধনিয়া পাতা তুলতে বসত ঘরের পাশে বাগানে যান। পাতা নিয়ে ফিরে আসার সময় ঘরের পাশে তার বাবার চার্জে দেওয়া অটোরিকশা স্পর্শ করে মা ইয়াছমিন মাটিতে পড়ে চিৎকার দেন।

এসয় সে মায়ের কাছে ছুটে গিয়ে চিৎকার দিলে তার বাবা ও ভাই বিদুৎ সংযোগ বন্ধ করে দেন। পরে তাকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন জানান, নিহত গৃহবধূর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )