1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

ওবায়দুল কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১১১ জন দেখেছেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেতুভবনে এক সাক্ষাতে নতুন সরকারের গত ছয় মাসের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।

বৈঠককালে উভয়পক্ষ যে কোন দেশে টেকসই গণতন্ত্র বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যেটি সকল ক্ষেত্রে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করে এবং অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিটি স্তরে দেশের সংবিধান, দলের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধি বিধান অনুসরণ করে। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের এই ধরনের গণতান্ত্রিক চর্চার নজির নেই।’

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশে নারী ক্ষমতায়নে বর্তমান সরকারের নীতিগত অবস্থানের সন্তোষ প্রকাশ করেন। একই সাথে দলের নেতৃত্ব এবং জনপ্রতিনিধি নির্বাচনে অধিক সংখ্যক নারী নেতৃত্ব অন্তর্ভুক্তির ব্যাপারে গুরুত্বারোপ করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ দলের নেতৃত্বসহ প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত গুরত্বসহকারে দেখছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তায় রাজনৈতিক দলগুলোতে প্রশিক্ষণ সহযোগিতা প্রদানের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কার্যক্রমের প্রশংসা করেন। বৈঠকে সারাহ কুক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পক্ষে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, এমপি ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )