1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শ্বশুরেরও

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৯১ জন দেখেছেন

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর আক্কাস আলী ফকির ও পুত্রবধূ লাকি বেগমের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ছোট চৌগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাকি বেগম ছোট গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী ও আক্কাস আলী ফকির একই এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট চৌগ্রাম এলাকার মাছ ব্যবসায়ী হামিদুল ইসলাম তার পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক লাইন টানেন। বুধবার সকালে একই এলাকার মোয়াজ্জেম ফকিরের স্ত্রী লাকি বেগম পুকুর পাড়ে গরুর গোবর আনতে যান। ওই সময় সেচপাম্পের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন লাকি।

পরে ঘটনাটি দেখতে পেয়ে লাকি বেগমকে উদ্ধারে তার শ্বশুর এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই শ্বশুর আক্কাস আলী মারা যান। পরে স্থানীয়রা লাকি বেগমকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )