1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার কিশোরগঞ্জের এক গ্রামে পাঁচ শিশু ‘বিক্রি’র অভিযোগ ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন

রংপুর জেলা বিএনপির আহ্বায়ককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২২৪ জন দেখেছেন

বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ”জীবিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি নেতা ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

এক লিখিত প্রতিবাদ বার্তায় সাইফুল ইসলাম বলেন,বিভিন্ন অনলাইন পোর্টালে আমার বক্তব্য বিকৃত ভাবে উপস্থাপন করে খবর প্রকাশ করা হয়েছে। যা আমার গোচরীভূত হয়েছে।

প্রকৃত ঘটনা এই যে, গত ২৩ শে জুন রবিবার রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্মৃতি রংপুর বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪
উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা জেলা বিএনপির আহবায়ক হিসেবে আমি মোঃ সাইফুল ইসলাম সভার সভাপতিত্ব করেছিলাম। সভায় সমাপনী বক্তব্যে আমি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য প্রদান করি।

আমার সম্পূর্ণ বক্তব্যটি বাদ দিয়ে বিকৃত করে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে। যা আমার এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। ঐ সভায় জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আফছার আলী সহ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

একটি মহল বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে বিকৃত খবর সরবরাহ করেছে। প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )