1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর

শর্তসাপেক্ষে খুলেছে সিলেটের পর্যটনকেন্দ্র

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন

শর্তসাপেক্ষে খুললো সিলেটের প্রধান পর্যটনকেন্দ্র জাফলং ও দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল। রবিবার বেলা ১টা থেকে পর্যটকদের জন্য এ দুটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

তবে পর্যটনকেন্দ্র দুটিতে বেড়াতে গেলে পর্যটকরা প্রশাসনের বেধে দেওয়া শর্ত মানতে হবে বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম।

ইউএনও আরও জানান, উপজেলা পর্যটন কমিটির সভায় জাফলং ও রাতারগুল পর্যটনস্পট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত শুক্র ও শনিবার গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম জাফলং পর্যটনকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া গোয়াইনঘাট থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিও পর্যটন স্পট পরিদর্শন করেন।

যেসব শর্তে জাফলং ও রাতারগুল পর্যটনস্পট খুলে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- জাফলংয়ে নৌকার মাঝি ও মালিকদের পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জাফলংয়ের পিয়াইন নদীর গভীরতা ও স্রোত বিবেচনায় সাঁতার জানেন না এবং ১২ বছরের কম বয়সীদের নিয়ে নৌকায় চলাচল করা যাবে না। এছাড়া পর্যটন পুলিশকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )