1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর

পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সৈকত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৮৩ জন দেখেছেন

ঈদের পঞ্চম দিনে পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা সৈকত। হাজার হাজার পর্যটকের উন্মাদনায় প্রাণ ফিরে পেয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার সমুদ্র সৈকত। ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম থাকলেও শুক্রবার সকাল থেকেই পর্যটকের আগমন ঘটতে থাকে।

জানা গেছে, ঈদের প্রথম দিনে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কম ছিল। তবে ঈদের পঞ্চম দিন শুক্রবার জিরো পয়েন্ট থেকে শুরু করে পুরো সৈকতজুড়ে পর্যটকদের পদচারণা দেখা গেছে। আগত এসব পর্যটকরা আনন্দ উল্লাস ও সমুদ্রস্নানে মেতেছেন।

তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকতসহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। একই সাথে পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচাকেনার ধুম লেগেছে।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখন কুয়াকাটার সৈকতে আসতে ঢাকা থেকে কক্সবাজারের চেয়ে কম সময় লাগে। তাই অনেকেই কুয়াকাটা সৈকত বেছে নিচ্ছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। আশা করছি পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )