1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার কিশোরগঞ্জের এক গ্রামে পাঁচ শিশু ‘বিক্রি’র অভিযোগ

দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে রিজার্ভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

রপ্তানি আয় কমার পরও আসন্ন কুরবানির ঈদ উপলক্ষ্যে প্রবাসীদের পাঠানো রেকর্ড পরিমাণে রেমিট্যান্সের কারণে ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বেড়েছে। এদিকে আমদানি ব্যয়ও কমেছে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে থাকা ডলারের বাড়তি প্রবাহ কিনে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে করে কেন্দ্রীয় ব্যাংকে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৪৯ কোটি ডলার।

বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীূয় ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।প্রতিবেদনে দেখা যায়, আসন্ন কুরবানির ঈদে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয়স্বজনের বাড়তি ব্যয় মেটাতে রেমিট্যান্স পাঠাচ্ছেন বেশি পরিমাণে। গত মে মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৩ দশমিক ২৩ শতাংশ। ওই মাসে প্রবাসীরা সর্বোচ্চ ২২৫ কোটি ৩৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। যা এক মাসের হিসাবে সর্বোচ্চ।

এদিকে ওই মাসে রপ্তানি আয় কমেছে ১৬ দশমিক ০৬ শতাংশ। আমদানি ব্যয়ও কমেছে ১৫ দশমিক ৫৭ শতাংশ। রপ্তানি আয় ও আমদানি ব্যয় কমায় ডলারের খরচে একটি ভারসাম্য এসেছে। রেমিট্যান্সের অর্থ উবৃত্ত থেকেছে। যে কারণে ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বেড়েছে। এ কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনেছে। এর বিপরীতে ব্যাংকগুলোকে নগদ টাকার জোগান দিয়েছে। ঈদের সময় গ্রাহকদের চাহিদা মেটাতে ব্যাংকগুলোর বাড়তি টাকার প্রয়োজন। ডলার বিক্রি করে ব্যাংক টাকা নিয়ে সে চাহিদা মিটিয়েছে। ডলার কেনার কারণে রিজার্ভ বেড়েছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, মে মাসের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৪২১ কোটি ডলার। গত বৃহস্পতিবার দিনের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫২ কোটি ডলারে। আলোচ্য সময়ে রিজার্ভ বেড়েছে ৩০ কোটি ডলার। মে মাসের শুরুতে নিট রিজার্ভ ছিল ১ হাজার ৮৭২ কোটি ডলার। গত বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২১ কোটি ডলার। আলোচ্য সময়ে রিজার্ভ বেড়েছে ৪৯ কোটি ডলার। গ্রস রিজার্ভ থেকে বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা অর্থ ফেরত আসার কারণে সেগুলো নিট রিজার্ভে যোগ হচ্ছে। এ কারণে নিট রিজার্ভ বাড়ছে।

এদিকে চলতি মাসের শেষ দিকে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ বাবদ ১১৫ কোটি ডলার পাওয়া যেতে পারে। এ অর্থ পেলে রিজার্ভ আরও বেড়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )