1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর

শিশু আহনাফকে বাঁচাতে দিশেহারা বাবা-মায়ের আকুতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

যে সময়ে সহপাঠীদের সাথে ছুটোছুটি আর স্কুলে যাওয়ার কথা, তখন সে শুয়ে রয়েছে হাসপাতালের বিছানায়। ছয় বছরের শিশু আহনাফ। তার ছোট্ট শরীর জুড়ে রয়েছে চিকিৎসার নানারকম যন্ত্রপাতি। কি যে কষ্ট ছোট্ট শরীরটায়। আহনাফ সুস্থ হয়ে বাঁচতে চায়। অন্য শিশুদের মত সে আবার স্কুলে যেতে চায়। মা-বাবার আদরে বড় হয়ে পৃথিবী দেখতে চায়।

মাহিউর রহমান আহনাফ জন্ম থেকেই থ্যালাসেমিয়া মেজর নামক রোগে আক্রান্ত। তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টায় নিজেদের সবটুকু নিঃশেষ করে দিয়েছেন মা-বাবা।

আহনাফের বাবা শামসুল আলম বাবু। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত আছেন। তার একমাত্র পুত্র সন্তান আহনাফ, প্রায় সাত বছর। তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে ভারতে। প্রায় এক বছর যাবত শামসুল আলম সন্তানের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।

এ পর্যন্ত আহনাফের চিকিৎসায় ৮৫ লাখ টাকার অধিক খরচ করেছেন তিনি। ছেলের চিকিৎসার জন্য তিনি তার সহায় সম্বল পুরোটাই শেষ করে দিয়েছেন। শিশুটির চিকিৎসার জন্য আরও প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অসহায় বাবা, তার একার পক্ষে এখন আর অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করেও আশঙ্কামুক্ত নয় আহনাফ, দরকার আরও ৩০ লাখ।

শিশু আহনাফের মা আলেয়া ফেরদৌসী জানান, তাদের ছেলে আহনাফ জন্মগতভাবে থ্যালাসেমিয়া মেজর নামক রক্ত রোগে আক্রান্ত। যার জন্য প্রতি মাসে অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। এই রোগ থেকে সুস্থ হওয়ার একমাত্র উপায় বোনম্যারো ট্রান্সপ্লান্ট।

তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত বছরের ১২ ডিসেম্বর ভারতের হারিয়ানা প্রদেশের গুরুগ্রামের ফোর্টিজ হাসপাতালে ডা. বিকাশ দুয়ার অধীনে তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। ট্রান্সপ্লান্টের ১১৫ দিন পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। কিন্তু প্রোটোকল শেষ হওয়ার চারদিন আগে ৬ এপ্রিল থেকে কমপ্লিকেশন শুরু হয়। যা GVHD ও CMV ভাইরাস নামে পরিচিত।

আহনাফের মা বলেন, এমতাবস্থায় আমাদের আশি লাখ টাকার উপর খরচ হয়ে গেছে। এই চিকিৎসার একেকটি ইঞ্জেকশন অনেক ব্যয়বহুল এবং আহনাফের শারীরিক অবস্থা বিবেচনা করে ডাক্তার তাকে পুনরায় আইসিইউতে ভর্তি করান। এই চিকিৎসা চালানোর জন্য আরও ২৫ হাজার ডলার প্রয়োজন। কিন্তু এই অবস্থায় পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ইঞ্জেকশন সঠিক সময়ে দিতে পারলে আহনাফ সুস্থ হয়ে উঠবে। তাই আহনাফের বাবা-মা সবার কাছে আর্থিক সাহায্য ও দোয়া প্রার্থনা করছেন। সবার একটু ভালবাসা, সহানুভূতি ও সহযোগিতা পেলে সবার মাঝে বেঁচে থাকতে পারবে আহনাফ। আসুন না সবাই মিলে চেষ্টা করি, সহযোগিতার হাত বাড়িয়ে আহনাফের বাবা-মায়ের পাশে দাঁড়াই।

যোগাযোগ করতে পারেন-আলেয়া ফেরদৌসী, সিটি ব্যাংক, কাওরান বাজার শাখা, ঢাকা। অ্যাকাউন্ট নম্বর- ২৩১১২০৮৯৮৩০০১, রাউটিং নং- ২২৫২৬২৫৩১।

মোবাইল নম্বর: ০১৮৯১-৯৬৫৮৫৪ নম্বরে নগদ ও বিকাশ (আহনাফের মামা)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )