1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৭ জন দেখেছেন

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ পোড়াবাড়ী শাখার সদস্যরা। দুপুরে র‌্যাব-১ পোড়াবাড়ী শাখার সহকারী পরিচালক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার চট্টগ্রাম মহানগরীর পাহারতলী এলাকা থেকে র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত গোলাম কিবরিয়া (৪১) নড়াইল জেলার কালিয়া থানার ধসহাটি গ্রামের সায়েক উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার জনৈক মোস্তফা মার্কেটে ফার্মেসি পরিচালনা করতেন। ভুক্তভোগী রেহেনা খানম (২৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্র দিঘিলিয়া গ্রামের ইদ্রিস আলীর কন্যা। তিনি গ্রেফতারকৃত গোলাম কিবরিয়ার ২য় স্ত্রী ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান জানান, গলা কেটে হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব ঘাতক স্বামীকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )