1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১১০ জন দেখেছেন

প্রধানমন্ত্রী কর্তৃক বগুড়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করা হয়েছে। শনিবার দুপরে জেলা প্রশাসক সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ করে খাস জমিসহ গৃহ উপহার দিয়েছেন। আগামী ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ম পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
তিনি আরো বলেন, বগুড়া হচ্ছে উত্তরাঞ্জলের প্রাণকেন্দ্র। ইতিহাস ঐতিহ্যে ঘেরা বগুড়া। বগুড়ার একটি মানুষও পিছিয়ে থাকবে না। আগে যাদের নিজের ঠিকানা ছিল না তারা আজ ঠিকানা পেয়েছেন। জেলায় ৫হাজার ৫টি পরিবারকে গৃহ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। গৃহ পেয়ে তাদের চোখে-মুখে এখন উচ্ছাস। তাদের স্বাবলম্বী করতে সকলের সহযোগিতা দরকার।

জানা যায়, আগামী ১১ জুন বগুড়ায় ৫ম পর্যায়ের (২য় ধাপ) সারিয়াকান্দিতে ১০টি, শেরপুরে ৪৫টি ও সদর উপজেলায় ১৩১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন করা হবে। বগুড়া সদর, আদমদীঘি, ধুনট, কাহালু, গাবতলী, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া, শাজাহানপুর, শিবগঞ্জ, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলাকে ইতিমধ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। এরই ধারাবহিকতায় জেলার শেরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। অর্থ্যাৎ আগামী ১১ জুন বগুড়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে।

উল্লেখ্য, বগুড়া জেলায় ১ম পর্যায়ে ১৪৫২টি, ২য় পর্যায়ে ৮৫৭টি, ৩য় পর্যায়ে ১২৮৪টি ও ৪র্থ পর্যায়ে ১৪১২টি মোট ৫ হাজার ৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ গৃহ বরাদ্দ দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )