1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

কুষ্টিয়ায় বাউলের আড্ডাঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

কুষ্টিয়ার মিরপুরে এক বাউলের আড্ডাঘর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় সরকারি খালের ওপর গড়ে তোলা ওই আড্ডাঘরের টিনের চালা ভেঙে ফেলা হয়েছে। ওই বাউলের নাম নিশান আলী। বাড়ি মিরপুর উপজেলার আহমদপুর গ্রামে।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

আবদুল খালেক বলেন, কে বা কারা বাউলের আস্তানা ভাঙল, তা আমরা খতিয়ে দেখছি।

তিনি জানান, গত ৬ তারিখ নিশান ও তার চাচাতো ভাইয়েরা মিলে রোহেল শেখ নামে একজনকে মারধর করেন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় দায়ের করা মামলায় নিশানও আসামি। তার জের ধরেও ভাঙচুর চালানো হতে পারে। তবে নিশান বাউল পলাতক বলে জানান সহকারী পুলিশ সুপার।

এদিকে, টেলিফোনে নিশান আলী জানান, তিনি বর্তমানে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে আছেন। বলেন, কেন আমার ঘর ভাঙা হলো আমি জানি না। রোহেলের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে এই বাউল বলেন, আমার চাচাতো ভাইদের সঙ্গে পাওনা টাকা নিয়ে রোহেলের দ্বন্দ্ব ছিল। তারা টাকা উদ্ধার করতে গেলে সেখানে মারামারির ঘটনা ঘটে। এখন চাচাতো ভাইদের সমস্যা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের খালের ওপর অবস্থিত আড্ডাঘরটি লোকালয় থেকে দূরে হওয়ায় এলাকাবাসীও কিছু বলতে পারছেন না। তারা বলছেন-ওই ঘরে সন্ধ্যার পর গানের আসর বসাতেন বাউলরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )