1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের আত্মহত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

ঠাকুরগাঁও শহরের পরিষদ পাড়ায় সতীষ ঋষি নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্বশুরবাড়ির পাশে একটি লিচু গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার পুরি হাল পুর গ্রামের বাবুল ঋষির ছেলে।

নিহত সতীয় ঋষির স্ত্রী আলো ঋষি বলেন, বেশ কিছু দিন থেকে আমি ঠাকুরগাঁওয়ে বাবার বাড়িতে অবস্থান করছি। আমাকে নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী সতীয় ঠাকুরগাঁয়ে আসে। আমি শ্বশুরবাড়ি যেতে না চাইলে রাত ৯টার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সকালে বাড়ির পাশে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।

আলো ঋষির ভাই তপন ঋষি বলেন, আমার সাথে বোন জামাইয়ের দেখা হয়নি। একটি হোটেলে নাইট ডিউটিতে থাকি। সকালেই এমন ঘটনার খবর পেয়ে বাড়িতে এতে মরদেহ দেখতে পাই।

জাতীয় আদিবাসী পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোব খালকো বলেন, সকালেই দুঃসংবাদ শুনে ঘটনাস্থলে আসি। এসে লিচুর বাগানে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছেনা।

সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলছেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )