1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ কাঠমিস্ত্রির সব পুড়ে ছাই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকাণ্ডে তিনটি পরিবার নিঃস্ব হয়েছে। ওই অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে তিনটি কাঠমিস্ত্রি পরিবারের ছয়টি বসত ঘরসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর দোলাপাড়া গ্রামে।

স্থানীয়রা জানায়- বুধবার (৫ জুন) সন্ধ্যার দিকে কাঠমিস্ত্রি জাহেদুল ইসলামের বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে নিমিষেই জাহেদুল ইসলাম ও তার দুই পুত্রের ৬টি ঘর পুড়ে ছাই হয়। এছাড়া ঘরে রক্ষিত আসবাবপত্র, ধান-চাল, নগদ ২ লাখ টাকাসহ সর্বস্ব আগুনে পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতি ২০ লাখ টাকা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহরম আলী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )