1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মসজিদের ভেতর ঢুকে ইমামকে পিটিয়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

ভারতের রাজস্থানের আজমিরে একটি মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করেছেন তিন মুখোশধারী ব্যক্তি। নিহত ইমামের নাম মোহাম্মদ মাহির। পুলিশ জানায়, গত শনিবার রাতে মাহির তার ছয় সন্তানকে নিয়ে রামগঞ্জের কাঞ্চন নগরের একটি মসজিদের ভেতর ঘুমিয়ে ছিলেন।

অজ্ঞাত হামলাকারীরা রাতের বেলা মসজিদের ভেতর প্রবেশ করে ৩০ বছরের মাহিরকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। শব্দ পেয়ে তার ছেলেরা ঘুম থেকে জেগে উঠে সাহায্যের জন্য চিৎকার করলে তাদের হত্যার হুমকি দেয়া হয়। হামলাকারীরা মাহিরের মোবাইল ফোনও কেড়ে নেয়। যে কারণে তার সন্তানরা ফোনে সাহায্য চাইতে পারেনি। পরে হামলাকারীরা চলে গেলে তারা মসজিদ থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চায়।

পুলিশ জানায়, প্রতিবেশীরা গিয়ে মাহিরকে মৃত অবস্থায় উদ্ধার করে। মাহিরের বাড়ি উত্তর প্রদেশের রামপুরায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। বলেছে, তারা হামলাকারীদের পরিচয় সনাক্ত করে তাদের গ্রেপ্তার চেষ্টা করছে। কী কারণে এ হত্যাকাণ্ড তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )