1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, ছাগলনাইয়ায় চার প্রার্থীকে জরিমানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চার প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

০১ জুন (শনিবার) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিদর্শনে গিয়ে নানা রকম আচরণবিধি লঙ্ঘন নজরে আসে ভ্রাম্যমাণ আদালতের। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুর রহমান তিনজন চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেন।

তারা হলেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার, টেলিফোন প্রতীকের প্রার্থী কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক, আনারস প্রতীকের মো. আবদুল হালিম ও কলস প্রতীকের বিবি জুলেখা শিল্পীকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুর রহমান অভিযানে জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।

তফসিল অনুযায়ী ৬ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে আগামী ৫ জুন এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )