1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৪ জন দেখেছেন

রাজবাড়ীতে অস্ত্রসহ আলোচিত সম্রাট বাহিনীর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যেয় জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বঙ্গবন্ধু সরকারি কলেজের পশ্চিম টিনশেড ভবনের বারান্দা থেকে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন তারা ভারতে পালিয়ে ছিলেন বলে জানা গেছে। গ্রেফতারের সময় একটি সচল ওয়ান শুটার গান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রাম গ্রামের বিশ্বজিৎ মন্ডলের ছেলে দ্বিগ বিজয় মন্ডল (২০) ও রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের ফরিদ শেখের ছেলে মামুন শেখ (২৩)।
জানা গেছে, পাংশার উপজেলায় বিভিন্ন এলাকায় সম্রাট বাহিনীর সদস্যরা ভারতে বসে চাদা আদায় করতেন। এছাড়া ডাকাতিসহ খুনের অভিযোগ রয়েছে এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো.মনিরুজ্জামান খান বলেন, সম্রাট-রবি-বিপুল তিনজন মিলে এই বাহিনীর নেতৃত্ব দেয়। ভারত থেকে কয়েকটি নাম্বার দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের উপর নির্যাতন শুরু করে।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের রাজবাড়ী আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। এ সময় ইকবাল হোসেনের আদালত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )