1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি পৌঁছেছেন ৪৯,৬৭৪ হজযাত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৭ জন দেখেছেন

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত (২৯ মে রাত ২টা ৩০ মিনিট) সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন হজযাত্রী। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৯২৭ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে এ তথ্য। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত পরিচালিত মোট ১২৬টি ফ্লাইটের মধ্যে ৬১টি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইট রয়েছে।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ গত রবিবার ও সোমবার দুই জন মক্কায় মারা যান। বাকি ছয়জনের মধ্যে চারজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। যার মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )