1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

গাজীপুরে পিস্তলসহ গ্রেফতার ৩ ডাকাত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০০ জন দেখেছেন

গাজীপুরে ডাকাতি প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ শামছুর রহমান।

জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ শামছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গেল রাতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় বনের ভিতর ডাকতির প্রস্তুতি  নিচ্ছিলো একটি ডাকাত দল। উক্ত সংবাদের ভিত্তিতেই রাতেই কাশিপুর থানার একটি চৌকসদল ঘটনাস্থলে গিয়ে দুই দিক থেকে ঘেরাও করলে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করে, এসময় তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে একটি হাইড্রলিক কাটার, একটি স্টিলের চাকু ও রেইনকোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামারা হলেন পাবনা জেলার মনির মোল্লা, বগুড়া জেলার বাদশা প্রমানিক, গাইবান্ধা জেলার রশিদুল।

সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো: আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সানোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )