নরসিংদী: নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে (৪০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ মে) দিনগত ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার ভগিরথপুর এলাকায় বাবা টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত মাহবুবুল হাসান নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ভগিরথপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আহতরা হলেন- ভগিরথপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ। তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ ঘটনার সতষ্যতা নিশ্চিত করেছেন।